হোম > চাকরি > সরকারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০তম গ্রেডে ২ পদে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ কর্মী নিয়োগে আবেদন চলবে ১৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

চাকররি বিবরণ

১. পদের নাম: গার্ড (পুরুষ)

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ হতে হবে এ পদে আবেদনের জন্য। এসএসসি অথবা এইচএসসি পাশসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

২. পদের নাম: গার্ড (মহিলা)

পদসংখ্যা: ৫টি

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ হতে হবে। এসএসসি অথবা এইচএসসি পাশসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপ্রক্রিয়া

প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ১৮-০৬-২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা এবং আবেদন ফির সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে।

অনলাইনে আবেদনপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী তার পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রসিদ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরমটি প্রিন্ট করে পেমেন্ট রসিদসহ ৭ (সাত) সেট ২১-৬-২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭২৫ পদে নতুন নিয়োগ

রাজউকে ১৩৬ পদে চাকরির সুযোগ

সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩২

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ ১৭ জুন

যুব উন্নয়ন অধিদপ্তর ২৪২ জনকে নিয়োগ দেবে

বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, আবেদন শেষ ১১ জুন

বাংলাদেশ ব্যাংকে ২৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি