হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (এডি)’ পদে ৬৯ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি স্থায়ী এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য:

পদের নাম: সহকারী পরিচালক (এডি)

পদসংখ্যা: ৬৯টি

আবেদন শুরু: ৫ জুলাই ২০২৬

আবেদনের শেষ সময়: ৩ আগস্ট ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অনুমোদিত এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফি পরিশোধ করা যাবে। আবেদন ফি অফেরতযোগ্য।

এসআর

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ১ম হলেন হাজীগঞ্জের মামুন

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের চাকরি

দুদকের চেয়ারম্যান পদে সিভি আহ্বান, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, আবেদন শেষ ২১ জুলাই

আবেদন ফি ছাড়াই বুয়েটে চাকরির সুযোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন শেষ ২৬ জুলাই

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ২৫১

১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ, পদ ১৬৭