বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে ৩১ মে ২০২৬ তারিখের মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বাছাই কার্যক্রম হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে (এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস)।
ন্যূনতম যোগ্যতা থাকলে প্রার্থীরা সাধারণ (জিডি) ও করণিক (সিএলকে) ট্রেডে আবেদন করতে পারবেন। এমওডিসি সদস্যদের সন্তানরাও (এমএস) প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ পাবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য মোট ৩০০ টাকা (বাছাই পরীক্ষার ফি ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা) কাটা হবে।
যোগ্যতা
বয়স : ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৭ বছরের কম কিংবা ২৫ বছরের বেশি হওয়া যাবে না।
শিক্ষাগত যোগ্যতা :
সাধারণ ট্রেড (জিডি)—এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০। করণিক ট্রেড (সিএলকে)— এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন : ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি।
চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (এইচবিএসএজি এবং ডোপ টেস্টসহ)।
অবশ্যই সাঁতার জানতে হবে (ন্যূনতম ৩৫ মিটার)।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
জাতীয়তা : বাংলাদেশি নাগরিক।
যা যা সঙ্গে আনতে হবে
শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/মার্কসিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী সময়ে মূল সনদ উপস্থাপন করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখসংবলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদ, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূলকপি।
প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)।
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল কিংবা আকাশি রঙের এবং পোশাক হালকা রঙের হতে হবে (ল্যাব প্রিন্ট)।
সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।
লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড।
বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি করপোরেশনের সনদ।
নির্বাচন পদ্ধতি ও প্রশিক্ষণ
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ, বীম এ অংশগ্রহণ করতে হবে), লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ৬ মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হবে।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।
সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে।
নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থানের সুযোগ।
ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তি এবং সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের (স্ত্রী-সন্তান) উন্নত চিকিৎসার সুযোগ।