হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে নিয়োগ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগে আবেদন চলছে। মোট পদসংখ্যা ৪৫০। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. শাখা: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ৩০০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

২. শাখা: রেগুলেটিং

পদসংখ্যা: ১৫

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

৩. শাখা: রাইটার

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

৪. শাখা: স্টোর

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

৫. শাখা: মেডিকেল

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ-৩.৫০ ও তদূর্ধ্ব।

৬. শাখা: কুক

পদসংখ্যা: ৩৫

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

৭. শাখা: স্টুয়ার্ড

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-২.৫০ ও তদূর্ধ্ব।

৮. শাখা: টোপাস

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

৯. শাখা: এমওডিসি (নৌ)

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

১. শাখা: সিম্যান

উচ্চতা: ১৬৭ দশমিক ৫ সেন্টিমিটার (৫''-৬")

২. শাখা: রেগুলেটিং

উচ্চতা: ১৭২ দশমিক ৫ সেন্টিমিটার (৫''-৮")

৩. শাখা: অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস)

উচ্চতা: ১৬২ দশমিক ৫ সেন্টিমিটার (৫''-৪")

৪. শাখা: এমওডিসি (নৌ)

উচ্চতা: ১৬৭ দশমিক ৫ সেন্টিমিটার (৫''-৬")

বুকের মাপ (সব শাখার জন্য প্রযোজ্য): ৭৬-৮১ সেন্টিমিটার (৩০০-৩২") সম্প্রসারণ ৫ সেন্টিমিটার (২")

ওজন (সব শাখার জন্য প্রযোজ্য): বয়স ও উচ্চতা অনুযায়ী

বয়স

১ জুলাই ২০২৬ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

আবেদনের অযোগ্যতা

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।

দ্বৈত নাগরিকত্ব।

সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদনের নিয়ম

ফি প্রদানের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণক করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আবেদন ফি ৩০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ: ২০ এপ্রিল ২০২৬

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা