কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লোকবল নেওয়া হবে। সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। দুটি পদে মোট ৪৭২ জন নিয়োগ পাবেন।
চাকরি বিবরণ
১. পদের নাম: কারারক্ষী
পদসংখ্যা: ৪৫০
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/– (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:
ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা : (১) উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
২. পদের নাম: মহিলা কারারক্ষী
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/–
শিক্ষাগত যোগ্যতা:
ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: অন্যূন ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।
আবেদনের বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
আবেদনের কয়েকটি শর্তাবলি
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন শুরুর তারিখ: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫:০০ ঘটিকা
আবেদন ফি
আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া এ–সংক্রান্ত সব তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে।