হোম > জুলাই বিপ্লব

জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেকের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

এক প্রতিবাদলিপিতে এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলা হয়, গত ১৮ নভেম্বর রাতে মুসাদ্দেকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরদিন সকালেও সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই রাতে তাঁর ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। প্রতিবাদলিপিতে এসব হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের দায়ী করা হয়েছে। ফ্যাসিবাদ আমলের সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ফারুক খানের নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দেকের বাড়িতে হামলার ঘটনা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষের কণ্ঠরোধ করা এবং প্রতিশোধের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা। যারা মনে করছে, বাড়িঘরে আগুন দিয়ে, ভাঙচুর ও লুটপাট চালিয়ে জুলাইয়ের সংগঠকদের দমিয়ে রাখা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।

এতে বলা হয়, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাই এ দেশের মানুষের আত্মত্যাগ, সাহস ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। সেই বিপ্লবের সংগঠকদের ওপর হামলা মানে জুলাইয়ের আকাঙ্ক্ষার ওপর হামলা। ভয়ভীতি, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী আচরণ ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

প্রতিবাদলিপিতে নির্বাচিত সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়, মুসাদ্দেক ও তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার পেছনে থাকা পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদেরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।

এতে আরও বলা হয়, মুসাদ্দেকের পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।

প্রতিবাদলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকার অবিলম্বে এই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে দেশ রক্ষায় জুলাইয়ের ছাত্র-জনতা যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর পরবর্তী দায়ভার সরকারকেই গ্রহণ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

চবিতে ‘আজাদীর বই উৎসব’, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

‘অথচ বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বাহাত্তরের সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিত’

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে তারা পাতায় পাতায় অস্বীকার করে যাচ্ছেন’

‘ওসমান হাদির চিন্তা, বারুদমাখা কথা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে’

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

‘খুনিরা ভেবেছিল হাদিকে হত্যা করলে ফ্যাসিস্টবিরোধী লড়াই থেমে যাবে, কিন্তু এ লড়াই থামবে না’

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক

শহীদ কাইয়ুমের পরিবারের বেঁচে থাকার লড়াই

আ.লীগ নেতাদের হুমকিতে ঘরছাড়া জুলাই শহীদ রোমানের পরিবার