হোম > জুলাই বিপ্লব

আবু সাঈদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এর কটুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কক্সবাজারে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন। রাত ১১টা থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার ফেসবুক একাউন্টে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

ছাত্র আন্দোলন নেতা কর্মীরা শহরের থানা সড়কের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। ওই সময় বিভিন্ন জ্বালাময়ী শ্লোগান দিতে থাকেন।

ছাত্র নেতাদের দাবি, কক্সবাজার শহরে ছাত্র লীগের নেতা কর্মীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলন চলাকালীন থানার প্রধান গেইটে তালা লাগিয়ে দেয় ছাত্ররা।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খানের বক্তব্য পাওয়া যায়নি।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার