হোম > জুলাই বিপ্লব

ছাত্রলীগের বিচারের দাবিতে আমরণ অনশনে জাবি শিক্ষার্থী

জুলাই গণঅভ্যুত্থান

প্রতিনিধি, জাবি

জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার এবং অবিলম্বে জাকসু কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে আমরণ অনশন করছেন এক শিক্ষার্থী। আমরণ অনশনরত জিয়াউদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন তিনি।

জিয়াউদ্দিন আয়ান বলেন, জুলাইয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, মদত দিয়েছে, এখনো তাদের বিচার নিশ্চিত হয়নি। হামলাকারীরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের শত শত ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও মামলার কোনো প্রস্তুতি নিচ্ছে না। সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠিত হয়েছে। চার মাস পার হওয়ার পর তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান এবং আজকের মধ্যে মামলার প্রস্তুতি গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ৯ দফার ৭ নম্বর ছিল সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। ৩৩ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (জাকসু) নেই। আজকের মধ্যেই জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার এবং নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছি।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার