হোম > জুলাই বিপ্লব

শহীদ মিনারে আরাফাতের জানাযা অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের (১২) জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিশিষ্টজনরা অংশ নেন।

জানাযায় ইমামতি করেন আরাফাতের বড় ভাই হাসান আলী । পরে একটি মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এর আগে রোববার রাত সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আরাফাত।

গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় আরাফাত।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার