হোম > জুলাই বিপ্লব

ফেনীর শহীদ কাউসারের নামে সড়ক ও পাঠাগার উদ্বোধন

এস এম ইউসুফ আলী, ফেনী

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী হায়নাদের গুলিতে শহীদ একরাম হোসেন কাউসারের নামে সড়ক ও পাঠাগার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার জেলার পরশুরাম উপজেলা চিথলিয়া ইউনিয়নের রাজষপুরে শহীদ কাউছারের বাড়ির সড়ক সংস্কার ও সিসি ঢালাই শেষে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, শহীদ কাউছারের মাওলানা আনোয়ার হোসেন, ছোট ভাই ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আহমদ, আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে চিথলিয়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়ে শহীদ কাউসার মেমোরিয়াল লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এমএস

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার