হোম > জুলাই বিপ্লব

কবর দেখে কাঁদেন মা, বেঁচে থেকেও মরার মতো বাবা

পুলিশের গুলিতে শহিদ ওমর

উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

পাঁচ আগস্ট। লাল-সবুজের বাংলাদেশে উদিত হয় নতুন সূর্য। পতন হয় ফ্যাসিবাদের। শেখ হাসিনার সকারের পতন হতেই এদিন বিকেলে ঢাকার উত্তরায় আনন্দ মিছিলে যান ওমর বিন নুরুল আফসার। কিন্তু ছাত্র-জনতার ভিড়ে গুলি চালায় পুলিশ। মুহূর্তেই প্রাণ হারান ২৩ বছর বয়সী ওমর।

ছেলের শোকে এরই মধ্যে পাগলপ্রায় মা-বাবা। প্রায় প্রতিদিনই ওমরের কবরের সামনে গিয়ে চোখের পানি ফেলেন তিনি। এছাড়া দীর্ঘ বছর বিদেশের মাটিতে থাকায় বেঁচে থেকেও যেন মরার মতো রয়েছেন বাবা।

ওমরের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদ্বন্দী গ্রামে। লেখাপড়া করতেন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। তিন বছরের কোর্সের ১৩টির ১২টি মডিউলই শেষ করেছিলেন তিনি। চাকরি পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সেও। এর মধ্যেই সব লণ্ডভণ্ড করে দিলো ঘাতক পুলিশ।

ওমরের মা রুবি আকতার বলেন, ছেলের লাশ দেখার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। তবে আল্লাহর দিকে তাকিয়ে সব মেনে নিয়েছি। আমার স্বামী নুরুল আফসার ৪২ বছর ধরে প্রবাসে থাকেন। এক মেয়ে ও পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী। আর ওমর ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ছয় মাস পর ইঞ্জিনিয়ারিং শেষ করে বের হওয়ার কথা ছিল তার।

তিনি বলেন, আমার ছেলেকে যারা এভাবে গুলি করে মারলো, বর্তমান সরকারের কাছে আমি তাদের বিচার চাই। দুনিয়াতে বিচার না পেলে হাশরের মাঠে আল্লাহর কাছে চাইবো। এভাবে বলতে বলতে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

শহিদ হওয়ার পরদিন প্রবাস থেকে ছুটে আসেন ওমরের বাবা মো. নুরুল আফসার। তিনি বলেন, এই সন্তানকে মানুষ করার জন্য বিগত চার দশক ধরে প্রবাসে রয়েছি। ছেলে চাকরিতে যোগ দেয়ার পর একবারে দেশে চলে আসার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার