হোম > জুলাই বিপ্লব

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জুলাইযোদ্ধা রাইয়ান

খালেদ আহমদ, সিলেট

মাথায় দুটি গুলি লাগা জুলাই বিপ্লবের অকুতোভয় সৈনিক রাইয়ান আহমদ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আহত হওয়ার ১০ মাস পরও উন্নত চিকিৎসার অভাবে চরম কষ্টে দিন কাটছে তার। শারীরিক উন্নতি না হওয়ায় পরিবারও তাকে নিয়ে উদ্বিগ্ন।

পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সে সক্রিয় ছিল। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিজয় উৎসব করেন। সে খবর তখনো সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পৌঁছেনি। রাইয়ান তার সহযোদ্ধাদের নিয়ে তখনো বিক্ষোভ করছিল চন্ডিপুলে। সেই সময় ওই এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুটি গুলি রাইয়ানের মাথায় লাগে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। মাথায় দুটি গুলি লাগার ফলে তার মস্তিষ্কে মারাত্মক জখম হয়। অল্পের জন্য সে বেঁচে যায়। কিন্তু সেই বাঁচা-মরা এখন তার কাছে সমান হয়ে গেছে। চরম হতাশায় বর্তমানে ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসা নিচ্ছে এই জুলাইযোদ্ধা। বহু চিকিৎসার পরও তার এক হাত ও কোমর থেকে দুই পা প্যারালাইজড অবস্থায় রয়েছে।

জুলাইযোদ্ধা রাইয়ানের বাবা নানু মিয়া বলেন, আমার ছেলের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমি গরিব মানুষ, ছেলেকে উন্নত চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয়। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে যেন উন্নত চিকিৎসা করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরিবারে সর্বকনিষ্ঠ হওয়ায় সবচেয়ে আদরের সন্তান রাইয়ান। তার মা রুনা বেগমের আশা, তার সন্তান সুস্থ হয়ে আবারও কোলে ফিরে আসবে।

দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায় আমার দেশকে বলেন, আমি এখনো খোঁজখবর রাখি। ওর বাবার সঙ্গে আমার কথা হয়। সহযোগিতার কোনো সুযোগ থাকলে অবশ্যই আমি করব।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার