হোম > জুলাই বিপ্লব

ডান চোখের পর রকির বাম চোখও নষ্টের পথে

জুলাই বিপ্লব

নজরুল ইসলাম, জয়পুরহাট

জীবন্ত মৃত রাকিবুল ইসলাম রকি। ডান চোখ নষ্ট। বাম চোখেও দেখেন ঝাপসা। অর্থাৎ এ চোখের আলো নিভু নিভু করছে। কবে একেবারে নিভে যায় সেই আতঙ্কেই দিন পার করছেন তিনি। হাসিনা সরকার পতনের লড়াকু এ সৈনিকের চিকিৎসা পরিবারের অর্থকষ্টে এখন বন্ধের পথে। তাই ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন পার করছেন বাবা মোখলেসুর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, রকি জুলাই বিপ্লবে সব সময় মিছিলের সম্মুখভাগে থাকতেন। গত বছরের ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত হন। দুচোখসহ ৬৫টি ছররা গুলির আঘাতে জর্জরিত সারা শরীর। অপারেশন করেও ডান চোখের গুলি বের করা সম্ভব হয়নি। ডান চোখ তাই নষ্ট হয়ে গেছে। বাম চোখের আলোও নিভু নিভু করছে। শরীরেও গুলি আছে এখনো।

রকির বাবা মোখলেসুর রহমান বলেন, রকিকে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় পাঠাতে বলা হয়। ৬ আগস্ট চক্ষু হাসপাতালে অপারেশন হয়। চারদিন হাসপাতালে কাটে। এরপর আবার তাকে হাসপাতালে নিতে হয়। তখন চিকিৎসক জানান, তার ডান চোখটি নষ্ট হয়েছে। বাম চোখও নষ্টের পথে। এখন প্রতি মাসে ঢাকায় যেতে হচ্ছে চিকিৎসার জন্য।

রকি আমার দেশকে বলেন, আমি সব সময় মিছিলের সম্মুখভাগে থাকতাম। পুলিশ খুব কাছ থেকে গুলি করে। আমি নারায়ণগঞ্জে একটি বেসরকারি নিটিং অ্যান্ড ডায়িং কোম্পানিতে কাজ করতাম। এখন তো কাজ করা সম্ভব নয়। চিকিৎসক বলেছেন, আরো কমপেক্ষ দুটি অপারেশন লাগবে। তবে বিদেশে উন্নত চিকিৎসা করাতে পারলে পুরোপুরি অন্ধত্ব থেকে বেঁচে যেতেও পারি। বাম চোখ হারালে আমার পৃথিবী অন্ধকার। কর্মক্ষমতা হারিয়ে ফেলব।

বাবা মোখলেসুর রহমান বলেন, তিন-চারটা হাসপাতাল ঘুরে পরে চিকিৎসা করাতে পেরেছি। চরম কষ্ট ও দুশ্চিন্তায় দিন পার করছি। আল্লাহর শুকরিয়া, জুলাই ফাউন্ডেশন এক লাখ টাকা দিয়েছিল। চিকিৎসা ও সংসারের পেছনে সব শেষ। এখনো প্রতি মাসে বা প্রতি দুই মাসে একবার চিকিৎসা নিতে ঢাকায় যেতে হচ্ছে। এখন পথে বসার উপক্রম। কীভাবে এই সংসার চালাব, ছেলেকে চিকিৎসা করাব জানি না।

‘অথচ বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বাহাত্তরের সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিত’

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে তারা পাতায় পাতায় অস্বীকার করে যাচ্ছেন’

‘ওসমান হাদির চিন্তা, বারুদমাখা কথা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে’

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

‘খুনিরা ভেবেছিল হাদিকে হত্যা করলে ফ্যাসিস্টবিরোধী লড়াই থেমে যাবে, কিন্তু এ লড়াই থামবে না’

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক

শহীদ কাইয়ুমের পরিবারের বেঁচে থাকার লড়াই

আ.লীগ নেতাদের হুমকিতে ঘরছাড়া জুলাই শহীদ রোমানের পরিবার

অভ্যুত্থানের পর সরকারবিহীন টালমাটাল তিনদিন

নিউইয়র্কে শহীদ হাদি ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ ৮ আগস্ট