হোম > সাহিত্য সাময়িকী > সংবাদ

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদ স্মরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করা হয়েছে। নুহাশপল্লীর লিচুতলায় শনিবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়।

এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল।

প্রতিবারের‌ মতো এবারো হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে‌ রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান হুমায়ুন আহমেদের ভক্ত অনুরাগীরা।

অন্যপ্রকাশ এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম জানান, এই লেখক বাঙালি পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন এবং বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবে।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন জানান, হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। হুমায়ূন আহমেদের পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পেঙ্গুইন প্রকাশনীর সাথে কথা হয়েছে।

আগামী সপ্তাহে ঘোষিত হবে বুকার শর্টলিস্ট

শর্টলিস্টে পাঁচ দেশের পাঁচ লেখক

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

ইতিহাসের খোঁজে সোনারগাঁওয়ে একদিন

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন এনায়েত রসুলসহ ৬ লেখক

‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন

পাঠক লেখক প্রকাশকদের আড্ডা, ইফতার

সন্তানদের নিয়ে এলেন বাবা-মা, চান বইয়ের সঙ্গে বন্ধন বাড়াতে