হোম > সাহিত্য সাময়িকী > সংবাদ

শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’

আমার দেশ অনলাইন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’ চলতি সপ্তাহেই বাজারে আসছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪, নির্ধারিত মূল্য ২৬০ টাকা। পাইকারি ক্রয়ের জন্য নাফিউন ডটকম এবং খুচরা ক্রয়ের জন্য রকমারি, ওয়াফিলাইফ-সহ অনলাইন অফলাইনে যেকোনো বুক শপের মাধ্যমে ক্রয় করা যাবে।

বইটির পটভূমি সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন মুসলিমের ‘ঈমান থেকে জানাজা’ পর্যন্ত যাপিত জীবনের সকল প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান এক মলাটে নিয়ে আসা। তবে বিষয়টির ব্যাপকতা বিবেচনা করে তিনি কাজটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ঈমান’ নিয়ে এই স্বতন্ত্র বইটি প্রকাশিত হলো। আগামীতে ইবাদত, লেনদেন, আখলাক ও আধ্যাত্মিকতা নিয়ে ধারাবাহিকভাবে বই রচনার পরিকল্পনা রয়েছে তার।

বইটিতে এগারোটি অধ্যায় রয়েছে। ঈমানের পরিচিতি, আরকানুল ঈমান, আখেরাত, তাওহিদ, ঈমান ভঙ্গের কারণ, নিরানব্বই নামের ব্যাখ্যা, আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়, ঈমানের শাখা-প্রশাখা, শিরকের ভয়াবহতা এবং আধুনিক যুগের নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণ এবং পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ বিবরণ দেয়া হয়েছে।

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর দেখে নাবিক যেভাবে গন্তব্য খুঁজে পায়, তেমনই ঈমানের আলো আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। অস্থির ও সংশয়পূর্ণ এই সময়ে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজছেন, তাদের জন্য এই বইটি একটি নতুন যাত্রার সূচনা করবে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বইটি প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহর আগের বইগুলোর ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘ঈমানের অপরিহার্য পাঠ’ বইটি নিয়েও পাঠকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান