হোম > জাতীয়

বই একেবারেই চিন্তানির্ভর মাধ্যম: আবদুল্লাহ আবু সায়ীদ

রাজশাহী ব্যুরো

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে তাদের সংখ্যা যত কমই হোক পৃথিবী তারাই পরিবর্তন করে। ধনসম্পদ থাকলেই কেউ মেধাবী হয় না।

শুক্রবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের মেধা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটি প্রকৃতি থেকে আসে। আর প্রকৃতি থেকে আসে বলেই মেধা অফুরন্ত। পৃথিবীতে এ যাবত ১৮টি সভ্যতা এসেছে। তার মধ্যে গ্রিক সভ্যতা সর্বশ্রেষ্ঠ। দেড়শ বছর ধরে ছয় প্রজন্মে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রিক সভ্যতা তৈরি করেছে।

তিনি বলেন, আমাদের আছে আঠারো কোটি মানুষ। সেই আঠারো কোটি মানুষের মধ্য থেকে আমাদের আজ নেতা দরকার, লিডার দরকার। তোমাদের মধ্য থেকে আমরা সেই মানুষটাই চাই। আমাদের চাওয়াটা থাকল, তোমাদের এখন দেয়ার পালা।

মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি

চাকরির পরীক্ষা বাতিল, জানানো হলো ১৫ মিনিট আগে

দক্ষিণ কোরিয়ার জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত হবে বাংলাদেশের ঐতিহ্য

হাসপাতালে ভর্তি অর্ধেক রোগী মানসিক সমস্যায় আক্রান্ত

দেশে এসেও স্বস্তিতে নেই বিদেশফেরত নারী শ্রমিকরা

৩৪ হাজার পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু