হোম > জাতীয়

শওকত ওসমানের লেখায় শোষিত মানুষের মুক্তির কথা প্রাধান্য পেয়েছে

বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় বক্তারা

বিশেষ প্রতিনিধি

আমাদের সাহিত্যাঙ্গনে শওকত ওসমান এক শক্তিমান ও অনন্য লেখক-সাহিত্যিকের নাম। গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ, কবিতা- প্রতিটি ক্ষেত্রে ছিল তার বিচরণ। তার লেখায় আধুনিকতা ও শোষিত মানুষের মুক্তির কথা প্রাধান্য পেয়েছে।

বুধবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হোসেন মিলনায়তনে শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

শওকত ওসমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন- ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড. দিপু সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভায় ড. সুকোমল বড়ুয়া বলেন, কথাশিল্পী শওকত ওসমানের অসামান্য অবদানের জন্য তিনি আমাদের ছাড়িয়ে গেছেন। তিনি কেবল কথাসাহিত্যিকই নন, একধারে সমাজ এবং রাষ্ট্র নির্মাতাও ছিলেন। তবে এত বড়মাপের একজন মানুষকে সেভাবে মূল্যায়ন করতে পারিনি আমরা।

সৈয়দ আবদাল আহমদ বলেন, কথাসাহিত্যের দিক দিয়ে শওকত ওসমান আমাদের একজন সৃষ্টিশীল কথাশিল্পী। তার কথাসাহিত্যের গভীরতা ছিল তুলনাহীন। একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার লেখা ‘ছোটদের কথা রচনার কথা’ বাংলা একাডেমি প্রকাশ করেছে। আমি মনে করি, প্রতিটি মা-বাবার উচিত বইটি তাদের সন্তানদের হাতে তুলে দেওয়া।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে