হোম > জাতীয়

দেশের ৯০ শতাংশ এলাকায় ৫জি সেবা পৌঁছানোর পরিকল্পনা সরকারের

স্টাফ রিপোর্টার

দেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের যুগান্তকারী উন্নয়ন ও সেবার মান বৈশ্বিক মানে উন্নীত করতে একগুচ্ছ নতুন ও সংস্কারমুখী পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, আইসিটি খাতের টেকসই বিকাশের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেটের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে দেশের ৯০ শতাংশ মানুষকে ৫জি ইন্টারনেট সেবার আওতায় আনা এবং ন্যূনতম ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

টেলিকম খাতের এই আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় নীতি প্রণয়নসহ ব্যাপক সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, সরকারের নানামুখী উদ্যোগের ফলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ছে। গত মাত্র ৪ মাসেই দেশে ৪১ লাখ নতুন ৪জি মোবাইল সংযোগ এবং ৪ লাখ নতুন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও নাগরিক সুবিধা আরও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দেশের সব গুরুত্বপূর্ণ ট্রেন এবং বিমানবন্দরগুলোতে সর্বসাধারণের জন্য উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে বলে নিশ্চিত করেন অর্থমন্ত্রী।

ইসলামী আন্দোলন ও সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অবদান স্মরণীয়

সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

মধ্য অক্টোবরে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে থাকবে ভ্যাপসা গরম

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন দুই সহযোগীসহ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু

শিক্ষাক্ষেত্রে গুণীজনদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার আহ্বান রাষ্ট্রপতির

যারা একদফা-একদফা করে, তাদের কি কোনো কার্ড আছে

প্রবীণদের বোঝা নয়, মূল্যবান মানবসম্পদ হিসেবে দেখার আহ্বান

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

‘তারা’ এবং ‘ওরা’ আবার একসাথে: প্রধানমন্ত্রী