হোম > জাতীয়

ইউনিয়ন ব্যাংকের এমডিসহ ৮ কর্মকর্তা হাজির হতে পারে আজ

দুদকের তলব

স্টাফ রিপোর্টার

এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। ফাইল ছবি

ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ আট কর্মকর্তাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে পৃথক পৃথক সময়ে তাদের রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার স্বাক্ষরিত একটি চিঠি ইউনিয়ন ব্যাংকের এমডি বরাবর পাঠানো হয়েছে।

যাদের ডাকা হয়েছে তারা হলেন- ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দিন ইকবাল চৌধুরী, হেড অব এফএডি রুহুল আমিন, এফএডি কর্মকর্তা মাহফুজুল করিম, গুলশান শাখা কর্মকর্তা বোরহান উদ্দিন, গুলশান শাখার ক্যাশ ইনচার্জ আবদুল হালিম, অপারেশন ম্যানেজার রাশিদ শহীদ ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান খান।

চিঠিতে বলা হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ত্রাণ বিতরণের নামে সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিলের কোটি কোটি টাকা ও ব্যাংকের অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে অর্থ লোপাট এবং এ জে কনস্ট্রাকশনের নামে এমটিডিআরের বিপরীতে ১৫ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী