হোম > জাতীয়

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)।

রোববার রাতে দেশে থাকা সালেখের স্বজনরা সালেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি গাজীটেকার মৃত সবর আলীর ছেলে।

স্বজনদের দাবি, সালেখ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সালেখ উদ্দিন ১৫ থেকে ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন।

গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সালেখ নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে পহেলা মার্চ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। রোববার এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখন পর্যন্ত ইরানের ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ড্রোন প্রতিহত করেছে।

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

বাংলার জয়যাত্রার নাবিকদের পাশে আছে সরকার: নৌমন্ত্রী

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিশ্চয়তা

আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: ইসি

যুদ্ধ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক