হোম > জাতীয়

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ব্যন্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যন্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগষ্ট নতুন এই মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিলো বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন এক টেরাবাইট। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরা বাইট বৃদ্ধি পেয়েছিলো। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫% শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যন্ডউইথ সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১০৫% এর বেশি।

সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সকল আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথ এর কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একতরফা ভারত নির্ভর ইন্টারনেট সরবারহ থেকে কিছুটা সরে এসে, সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি যে সকল আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার শুরু করেছে। বর্ধিত ব্যান্ডউইডথের উপর অতিরিক্ত মূল্যছাড় বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি রেগুলার ডিস্কাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার, ক্লাউড, ‘হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে।

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেল ভাড়ায় ছাড়

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার, দৃশ্যমান পরিবর্তন

সেনা কর্মকর্তাদের বিচার প্রশ্নবিদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির