হোম > জাতীয়

পুলিশের ওপর হামলায় অ্যাসোসিয়েশনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ঢাকার কাওরানবাজার, চট্টগ্রামের পতেঙ্গাসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ও আইন অমান্যকারী ব্যক্তির অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার অ্যাসোসিয়েশনের (এডহক কমিটি ২০২৫) সভাপতি সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান যৌথ বিবৃতিতে এ নিন্দা জানায়।

বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সুশৃঙ্খল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবময় ভূমিকার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও এই বাহিনীর ঐতিহ্যপূর্ণ অংশগ্রহণ রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের কিছু অসৎ, অপেশাদার কর্মকর্তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে বর্তমানে পুলিশ বাহিনী নতুন উদ্দীপনায়, চেতনায় ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে। কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে, যা জনমনে হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের ঝুঁকি বাড়াচ্ছে। তবে পুলিশ পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং নতুন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এসব আইন-শৃঙ্খলাবিরোধী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে জনগণ ও সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী