হোম > জাতীয়

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি

আমার দেশ অনলাইন

কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ভয়াবহ পরিবেশ বিপর্যয় এবং জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি ছাড়া এই দেশে কারো কাছে কথা বলে কোনো লাভ হয় না।

সংসদে দেওয়া বক্তব্যে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, কুমিল্লা ইপিজেডের রাসায়নিক ও বিষাক্ত বর্জ্য পরিশোধন ছাড়াই স্থানীয় প্রাকৃতিক খালে ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এই বিষাক্ত বর্জ্য মেঘনা নদীতে গিয়ে মিশলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং ওই অঞ্চলের প্রায় এক লাখ মানুষ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। খালের পানিতে নামলে মানুষের পা পচে যাচ্ছে এবং কৃষকরা চাষাবাদ করতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন।

নিজের বক্তব্যের সত্যতা চ্যালেঞ্জ করে মনিরুল হক চৌধুরী বলেন, আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন। ওই খালের পাড়ে যদি কোনো লোক আধা ঘণ্টা অপেক্ষা করতে পারে, তাহলে আমি আমার সব কথা প্রত্যাহার করব।

তিনি আরো জানান, ইপিজেড প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন হওয়ায় তাদের বিরুদ্ধে সহজে মামলা করা যায় না। পরিবেশ অধিদপ্তরের ১৩টি প্রতিবেদন, হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় এবং ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করে এবং দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালী সেচ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ সচল রেখে বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এআরবি

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায় তাদের সময় দেওয়া হয়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে আসছে আইন