হোম > জাতীয়

মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে

স্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার পোস্তগোলার ১২১, করিমুল্লাবাগে অবস্থিত মার্কেটের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রতিটি সম্পত্তির সর্বোত্তম, সুষ্ঠু ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যেসব সম্পদের যথাযথ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি, সেগুলোকে সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় এনে আয়বর্ধক সম্পদে রূপান্তর করা হবে। এসব সম্পত্তির যথাযথ ব্যবহার ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ট্রাস্টের আয় ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করা হবে।

পরিদর্শনকালে মার্কেটের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা, পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায় এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিস্তারিত অবগত হন। প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রায় চার একর জমির ওপর পারমা আয়রন মার্কেটটি নির্মাণ করা হচ্ছে। মার্কেটটিতে চারটি শেডে মোট ৬২টি দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি শেডের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট একটি শেডের নির্মাণকাজ চলমান রয়েছে।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিনসহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপিল বিভাগে আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার শুনানি শুরু হবে: আইনমন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে