হোম > জাতীয়

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তুলতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার পরিসর বাড়ানো জরুরি।

সোমবার সন্ধ্যায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী দুই বছরে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পর্যায়ের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউজিসি। এ কার্যক্রম বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মাস্টার ট্রেইনার ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক তৈরি করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে নবীন শিক্ষকদের জন্য তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, পরিবর্তিত শিক্ষণপদ্ধতি ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের পেশাজীবনের প্রতিটি পর্যায়ে প্রশিক্ষণের বিকল্প নেই।

গত ১০ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নেন। আরডিএতে সাত দিনের প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আরও তিন দিনের অ্যাটাচমেন্ট কার্যক্রম সম্পন্ন করবেন।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম। স্বাগত বক্তব্য দেন আরডিএর পরিচালক ড. মো. আবিদ হোসাইন মৃধা।

এদিকে পৃথক এক অনুষ্ঠানে এই অঞ্চলের ১২ জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর, মানোন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের অনুরোধে তাদের টাকায় কেনা পাঞ্জাবি পরে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী

লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিডিপির