হোম > জাতীয়

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার

২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পুনরায় স্বপদে বহাল করার দাবি জানিয়েছেন অপসারিত জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ সালে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ছিল নির্দলীয় ও নিরপেক্ষ। ওই নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা মনোনয়ন ছিল না।

সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা জনগণের ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করেন।

তারা অভিযোগ করেন, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৪ তারিখে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার একাধিক পত্রের মাধ্যমে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ করে দেশের ৪৯৫টি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাময়িকভাবে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকায় তৃণমূল জনগণের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ সীমিত। ফলে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে এবং নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

তারা আরও বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানি ছাড়াই একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছে, যা সংবিধানের ২৬, ২৭, ৩১ ও ৫৯ অনুচ্ছেদের পরিপন্থী। এ বিষয়ে একাধিক মামলায় আদালত থেকে ন্যায়বিচার পাওয়া সত্ত্বেও এখনো তাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, তারা আওয়ামী লীগ সরকারের প্রভাব ও বিভিন্ন চাপ উপেক্ষা করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে আবারও বিজয়ী হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলার চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু।লিখিত বক্তব্য পাঠ করেন ডোমরা উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।সভা পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)ও সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. শাহজাহান আলী সাজু,সরকার ফারহানা আখতার সুমি, হানিফ আহমেদ, রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী