হোম > জাতীয়

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

আমার দেশ অনলাইন

ভারতে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে তরুণদের চলমান আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ, পুলিশি বাধা ও গণগ্রেপ্তারের ঘটনাকে বাংলাদেশের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বাপর পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে আন্দোলন দমনে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতের আন্দোলনকারী তরুণদের প্রতি সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম লিখেছেন, ‘ভারতে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সেখানকার তরুণদের চলমান আন্দোলন দমনে হিন্দুত্ববাদী মোদি সরকার হাঁটছে হাসিনার দেখানো পথে। আজ দিল্লিতে আন্দোলন দমনে কয়েকশ মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।’

দিল্লির চলমান দমন-পীড়নের চিত্র তুলে ধরে ডাকসু ভিপি বলেন, ‘পুলিশি বাধা, গণগ্রেপ্তার, মোড়ে মোড়ে চেকিং, ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধের এই চিত্র আমাদের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়।’

ভারতের প্রতিবাদী তরুণদের ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘ফর এভরি ফেরাউন, দেয়ার ইজ আ মুসা। ইনকিলাব জিন্দাবাদ।’

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক

দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী