হোম > জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের কোনো নির্দেশনা পাইনি: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি কমিশনের রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তবে কমিশন প্রস্তুতি ধরে রেখেছে। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল এখনো হিসাব জমা দেয়নি।

দলগুলো হচ্ছে- জাগপা, ‎তৃণমূল বিএনপি, ‎ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ‎জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল ও ‎জনতার দল।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। তবে দিনটি সরকারি ছুটি হওয়ায় সময় বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনতার দলসহ আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি বলে জানান ইসির সিনিয়র সচিব।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো তারিখ বা সময়সূচি নির্ধারণ হয়নি। তবে এ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী