হোম > জাতীয়

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

সংসদ রিপোর্টার

বিরোধীদল জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছেন বিএনপি (ঝালকাঠি-১) দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মত নিষিদ্ধ করা হোক।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি, বিড়ির সুখ টানের মধ্য দিয়েও তারা বলেছিল সকল পাপ মওকুফ হওয়া যাবে। এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মত নিষিদ্ধ করা হোক।

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ফয়জুল হক নির্বাচনের প্রচারণায় সময়ে বলেছিলেন, বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। এমন মন্তব্যের কারণে জামায়াত তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল।

এএস

মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: জিএম সিরাজ

সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক

বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় বন্ধের দাবি বিএনপির এমপি

৯৯৯ নম্বরে গুলিবিদ্ধ ব্যক্তির ফোনকল, অতপর...

কুয়েত সেনাবাহিনীতে কাজে ফেরার দাবি ২৫০ এসটিএমকে সদস্যের

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অবসরে পাঠানো হয়েছে

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি

অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে: নুসরাতকে স্পিকার

বিটিভির আয়ের চেয়ে ব্যয় ৩২ গুণ বেশি