হোম > জাতীয়

শনিবার দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর

আমার দেশ অনলাইন

নতুন চাঁদ

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার (২০ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আজ ৩০ রোজা পূর্ণ হলো এবং আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এর আগে গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (আজ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আজ শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারে গতকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত