হোম > জাতীয়

তাহসিফের বান্ধবী দিশা আটক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে আটক করেছে নৌ পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে আটক করা হয়।

একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য দেন দীপ।

গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে

‘আমার দেশ’ ছিঁড়ে ফেলা গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ: ডিইউজে

দেশে ২৪ ঘণ্টায় হামে আরো দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩

রাজধানীতে ৭ রুটে ৮৬১ বাস নিয়ে রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন

রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিপিটির নিন্দা

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি

গাজীপুর ও সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা আ.লীগের, গ্রেপ্তার ১১

পুলিশের গাড়িতে আগুন, ৩ মেট্রো স্টেশন বন্ধ