হোম > জাতীয়

একুশে পদক গ্রহণ করলেন ড. মাহমুদুর রহমান

রাজশাহী ব্যুরো

একুশে পদক গ্রহণ করেছেন আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন। সাংবাদিকতা ও মানবাধিকারে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা বক্তব্য রাখেন।

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন— চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)।

এছাড়া, সমাজসেবায় পদক পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, ভাষাসৈনিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

নির্বাচন-গণভোটে অনিয়ম রুখতে ডিএমপির হটলাইন চালু

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ

নির্বাচনের আগে সাইবার হামলার উচ্চ ঝুঁকি, কতটা প্রস্তুত সরকার

জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবে হিন্দু ভোট

খাদ্যের নামে মানুষকে খাওয়ানো হচ্ছে ‘বিষ’

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সমন্বিতভাবে কাজ করছে নৌবাহিনী

নির্বাচনকালীন সম্মানীর নামে কর্মকর্তাদের বিকাশ নম্বর চেয়ে প্রতারণা, সতর্ক করল ইসি

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত