হোম > জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

এমএ নোমান, নিউইয়র্ক থেকে

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। এ সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ৬০ মিলিয়ন ডলার ও যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার।

গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে দেশ দুটি এ ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয় এ তথ্য জানান।

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে সাতটি প্রস্তাব পেশ করে বাংলাদেশ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও অংশ নেন। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রস্তাবগুলো তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগের অভাবও রয়েছে। আন্তর্জাতিক তহবিলের উদ্বেগজনক ঘাটতির মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমার থেকেই। এর সমাধানও সেখানেই করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার এবং আরাকান সেনাবাহিনীর উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে রাখাইনে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য কাজ শুরু করে। এটিই সংকটের একমাত্র সমাধান। মিয়ানমারে বৃহত্তর সংস্কারের কাছে এটিকে জিম্মি করে রাখা উচিত নয়।

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেঙ্গুর অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে

তিতাসের নতুন কূপ থেকে দৈনিক ১.২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত