হোম > জাতীয়

জনগণের এমপি হবেন বলে প্রত্যাশা করি: সৈয়দ আবদাল আহমদ

নাছির নগরের নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ব্রাক্ষণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার বিএনপির মনোনীত নবনির্বাচিত এমপি এম এ হান্নানকে জাতীয় প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার বিকেলে প্রেসক্লাবে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

শুভেচ্ছা জানিয়ে সৈয়দ আবদাল আহমদ বলেন, নাছির নগরের উন্নয়নে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীনভাবে সুষম উন্নয়ন যেন হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হলেও আপনি উপজেলার সকল মানুষের এমপি। ভোটাররা যে আশা নিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যাশা পূরণে নতুন এমপি সচেষ্ট থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

জনগণের এমপি হয়ে ওঠার ক্ষেত্রে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসূফের উদাহরণ দিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, ইউসূফ ভাই তার এলাকার যেকোনো ব্যক্তিকে যেকোনো বিষয়ে আইনগত সুপারিশ করতে কখনো কার্পণ্য করেন নি। একজন জননেতা হতে হলে দলীয় গন্ডির বাইরে এসে, সকল দল মত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা উচিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ শাফিন প্রমূখ।

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস

দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকার আকাশ

দল হিসেবে আ.লীগের বিচারে শক্ত অবস্থানে সরকার

বাংলা ব্লকেডে উত্তাল দেশ

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড

নারীর ক্ষমতায়ন ও জনস্বাস্থ্যে পিএসটিসির অবদান অনস্বীকার্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক