হোম > জাতীয়

মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল

বিশেষ প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তার সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের তরুণরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। তারা চাকরি, শিক্ষা, সম্পর্ক, মানসিক চাপ প্রভৃতি সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। রাসূল (সা.)-এর জীবন-সংগ্রাম থেকে তরুণরা কীভাবে বাধা মোকাবেলা করে উন্নতির পথে এগোতে হয় সেটা শিখতে পারে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসূল (সা.) একজন চূড়ান্ত সফল ব্যক্তি ছিলেন। পরিবার, সমাজ, যুদ্ধক্ষেত্র, রাষ্ট্র-সবক্ষেত্রে তিনি ছিলেন সফল। এরূপ সফল নেতৃত্ব গুণ অর্জনের জন্য তরুণদেরকে সিরাত অনুশীলনে মনোনিবেশ করা প্রয়োজন।

সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, রাসূল (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। নবীর জীবনাদর্শ অনুসরণ করে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। সিরাত চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

সাক্ষাৎকালে তারা বিশ্বব্যাপী যুব সমাজের মাঝে সিরাত চর্চা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. মিজানুর আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠেয়  সিরাত সম্মেলনে যোগদানের জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না