হোম > জাতীয়

হজ ফ্লাইট কবে শুরু, জানালেন ধর্মমন্ত্রী

আমার দেশ অনলাইন

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবারের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।’

হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো গভীর হবে: স্পিকার হাফিজ উদ্দিন

শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে: ধর্মমন্ত্রী

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মগবাজারে ককটেল বিস্ফোরণ

আবারো হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি

রেলযাত্রীদের নিরাপত্তায় সারাদেশে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

পাকিস্তানের সিন্ধু পার্লামেন্টে স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর বিক্রম’ বলে সম্বোধন

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধের পার্লামেন্টে বিশেষ সম্মাননা

ইসির সঙ্গে ১৫ রাজনৈতিক দলের সংলাপ রোববার

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম