হোম > জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় নতুন ২০২৬-২৭ অর্থবছরে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।

এ খাতে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে নতুন সরকার।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে করের চাপ কমিয়ে বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বর্তমান ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

হজ নিবন্ধন শুরু আজ, ২২ নভেম্বর পর্যন্ত চলবে

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

বন্যার ঝুঁকি থেকে সুরক্ষায় বিমার আওতায় এলো যমুনাতীরের ১ লাখ মানুষ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি