হোম > জাতীয়

জুলাই শহীদ-আহতদের আবাসনে ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১৮৫৭

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সেইসঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য চলমান ভাতা কার্যক্রম অব্যাহত রাখা এবং সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা অপরিবর্তিত রেখে খেতাবপ্রাপ্তদের ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং “এ”, “বি” ও “সি” ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে এই ভাতা অব্যাহত রাখার প্রস্তাব করছি। ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করছি। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৫ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমের ক্ষেত্রে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করা হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিতই থাকছে।

মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে। সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে।

রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায় তাদের সময় দেওয়া হয়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম