হোম > জাতীয়

নিষিদ্ধ আ.লীগের নেতা বাহার ও মেয়ে সূচনার বিপুল সম্পত্তি জব্দ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার আলোচিত-সমালোচিত আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বিতর্কিত কন্যা তাহসিন বাহার সূচনার ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে সিআইডি। বাপ-বেটি মিলে সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াত, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করার অভিযোগ আনা হয়েছে বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে।

সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান আমার দেশকে জানান, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সাবেক মেয়র; বাহার কন্যা-তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয় আদালতের আদেশে। তারা বাবা-মেয়ে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করতেন বলেও জানা গেছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ গত ৮ জুলাই আদেশ দেন। বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী