হোম > জাতীয়

মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। শান্তিরক্ষা মিশনেও আমরা ভূমিকা রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীল অবস্থানের জন্য বাংলাদেশ ভূমিকা রাখতে চায়।

শনিবার বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশ চায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করুক। দেশটির জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে।

তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক। এই সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই অগ্রসর হবে।

তিনি বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সৌদি আরব সফর করবেন, এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী