হোম > জাতীয়

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে তার সফরসঙ্গী হচ্ছেন হেফাজতে ইসলামের এক নেতা। এই সফরে হেফাজত নেতার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। সংগঠনের শীর্ষ ও মাঠপর্যায়ের অনেক নেতা মনে করছেন, সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে হেফাজত নেতার সফরসঙ্গী হওয়া মোটেও সমীচীন নয়। এতে সংগঠনের অরাজনৈতিক চরিত্র ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে পারে সংগঠনটি।

এদিকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। একজন আলেম হিসেবে দেশের সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার অনুভূতি সত্যিই ভিন্ন ও অত্যন্ত আনন্দের। এই সফরে সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, রাষ্ট্রীয় এই সফরের সুযোগ কাজে লাগিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন দাবিদাওয়া এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দ্বীন ও দেশের স্বার্থে ইতিবাচক কোনো প্রস্তাবনা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ওলামায়ে কেরামের পক্ষ থেকে যেন জাতীয় ও ধর্মীয় বিষয়গুলো যথাযথভাবে সরকারের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটিতে চার দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন যারা

সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যেই এনসিটিবি কর্মকর্তাকে বদলি

দেশ গড়তে তরুণদের মানসিক সুস্থতা জরুরি: চিফ হুইপ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন কতজন

শান্তিপূর্ণ পূজা উদযাপনে সরকারের প্রতি ‘পূজা উদযাপন ফ্রন্টে’র কৃতজ্ঞতা