হোম > জাতীয়

টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের নিচে রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

টানা পাঁচ মাস ধরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। গত অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা । তবে এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সর্বশেষ গত মে মাসে প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এরপর থেকে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বরে কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে। অক্টোবরে কিছুটা বেড়ে হয় ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার। সে হিসাবে চার মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবমাননাকর আচরণে বিজেআইএমের উদ্বেগ

আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ

৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশি আটক

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এর জার্সি ও মেডেল উন্মোচন