হোম > জাতীয়

এবার কাঠগড়া থেকে হ্যান্ডকাফ খুলে পালালেন আসামি

স্টাফ রিপোর্টার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে খিলগাঁও থানার হত্যা মামলার এক আসামি হ্যান্ডকাফ খুলে পালিয়ে গেছেন। কাঠগড়ার শিকের সঙ্গে হ্যান্ডকাফ ঝুলিয়ে রেখে শরিফুল ইসলাম (২৮) নামের এ আসামি পালিয়ে যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহমেদের ছেলে। তিনি কোতোয়ালি মডেল থানার পেনাল কোডের ২২৪ ধারার মামলার আসামি।

জানা যায়, ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠাতেন। সিএমএম কোর্টের ডিউটি বণ্টন তালিকা অনুযায়ী কনস্টেবল মো. আব্দুল আলিম আসামি শরিফুলকে আদালতে হাজির করার দায়িত্ব পান। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে তিনি আসামিকে ৭ নম্বর সিএমএম আদালতে নিয়ে যান।

আদালতে আসামির হাতের হ্যান্ডকাফের এক অংশ কাঠগড়ার শিকের সঙ্গে এবং অপর অংশ আসামির হাতে বেঁধে দেওয়া হয়। এরপর ওই কনস্টেবল আদালতের সামনের বারান্দায় অবস্থান নেন। কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে কনস্টেবল এজলাসে প্রবেশ করে দেখেন আসামি সেখানে নেই। এ সময় এজলাসের ভেতরে কাঠগড়ার শিকের সঙ্গে খালি হ্যান্ডকাফটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে ধরতে গোয়েন্দাসহ একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ দিল্লিতে হাসিনার অবস্থান

ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন গাইডলাইন দিল আইভ্যাক

ঢাকায় পদায়ন, লটারিতে বাছাই ১৮ সাব-রেজিস্ট্রার

সাব-রেজিস্ট্রার পদায়নে সক্ষমতা বিবেচনা করা হবে: আইনমন্ত্রী

এলপিজির বিষয়ে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে

শিশুরা ঠিকমতো বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে

সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান গ্রেপ্তার

‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার রদবদল

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট