হোম > জাতীয়

সংসদীয় সভায় বসেছে বিরোধী দল

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার আগের দিন বুধবার বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

আজ বেলা ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়।

দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান এ সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ ও ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে জাতীয় সংসদ। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি জোট।

অন্যদিকে, সংসদীয় টিমের বৈঠকে জামায়াতে ইসলামী-এনসিপি জোট জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছেন।

মানিকগঞ্জে আকস্মিক অফিস পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

সরকারি দলের সংসদীয় সভা শুরু

সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হতে পারে স্পিকার

রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

বেবিচক চেয়ারম্যানের শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন

আল্লাহর রহমতে প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী