হোম > জাতীয়

এমপিপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার। আবার প্রয়োজন মনে করেছে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে৷ আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে৷ সভাসমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে৷

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়৷ এখন সেনাবাহিনী মোতায়েন ইন্টেলিজেন্স এর তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে মোতায়েন হয়েছে৷

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়।

এএস

গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে অধ্যাদেশ অনুমোদন

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের নামে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলায় হাছান-ইনু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইতালি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

এল নিনোর প্রভাবে এবার উষ্ণ শীতের শঙ্কা, কমছে তাপমাত্রা

জ্বালানি নিরাপত্তায় ঐতিহাসিক মাইলফলক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় অবতরণের পর রোগীর মৃত্যু

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী