হোম > জাতীয়

কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‎

বুধবার সকালে আগারগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমাদের কাছে একটাই মেসেজ, কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।

সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিবো না। অন্যায় কোনো হুকুম দিবো না। আইন অনুযায়ী আমাদের নির্দেশ যাবে, সেই অনুযায়ী আপনারা দায়িত্ব পালন করবেন।

তিনি ‎বলেন, আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের আজ যে দুরবস্থা এটার মূল কারণ হলো- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না।

সিইসি আরো বলেন, আমরা সর্বস্তরেই আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন, নির্বাচনের মধ্যে সমন্বয় একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।

‎আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল, ইলেকশন মনিটরিং সেল থাকবে –সার্বিক সমন্বয় ‘সিরিয়াস’ করার বিষয়ে ইউএনও’র ভূমিকা চান সিইসি।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের