হোম > জাতীয়

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, “এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, দখলদার বা অনৈতিক কর্মকাণ্ডের স্থান থাকবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে–ই জড়িত থাকুক না কেন, জিরো টলারেন্স নীতিতে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার বিকেলে রাজধানীর রূপনগর সরকারি মডেল হাই স্কুলে রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ–দুঃখ, ভালো–মন্দ সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী