হোম > জাতীয়

ইসরাইলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান মাহমুদুর রহমানের

স্টাফ রিপোর্টার

ইসরাইলের সাথে রাজনৈতিক, কূটনৈতিকসহ সব ধরণের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার মঞ্চ থেকে তিনি এ আহ্বান জানান।

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।

সরেজমিনে, শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানুষকে আসতে দেখা গেছে। মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে গণজমায়েত স্থলে এসে জড়ো হন লোকজন। তাদের অনেকেই ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি-শার্ট, মাথার ব্যান্ড সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে এসে জড়ো হতে দেখা যায়।

এসময় আগত মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নিবো আমরা’, ‘নেতানিয়াহুর দুইগালে, জুতা মারো তালে তালে,’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে