হোম > জাতীয়

সরকার চাইলে পদত্যাগ করবো: শিক্ষা উপদেষ্টা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেয়া

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, নিজে থেকে যাওয়ার অভিপ্রায় নেই, আমার নিয়োগকর্তা যদি মনে করেন, আমার ব্যত্যয় হয়েছে তবে চলে যাবো। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করি না।

এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। এটি একক সিদ্ধান্তে হয় না। এ জন্য দেরি হয়েছে। গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা সচিবকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী