হোম > জাতীয়

ফ্লাইট বাতিল হওয়া ৮৫০ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এসময় কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলেও জানিয়ে তিনি বলেন, মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিদেশগামী যাত্রীদের রাতে থাকার অসুবিধা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সিভিল অ্যাভিয়েশনে ৮০০ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে